তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কাঁপল বাংলাদেশও

Published:

Updated:

Earthquake In Kolkata

সহেলি মিত্র, কলকাতা: ফের তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল সমগ্র বাংলা। কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে। আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। দুপুর ১:২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ একাধিক জেলা

অনেকেই বলতে শুরু করেছেন, আগে এরকম কম্পন কেউ অনুভূব করেননি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯ থেকে ৫। প্রচন্ড দুলুনি অনুভূত হয়। মোবাইলে অ্যালার্ট এসেছে কম্পনের মাত্রা ৫। বিভিন্ন এলাকার বহুতল জোরদার ঝটকা অনুভব হয়েছে। প্রায় মিনিট খানেক কম্পন স্থায়ী হয়। সূত্রের খবর, শুধুমাত্র  বাংলাই নয়, বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে।

কলকাতায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। অন্যদিকে বাংলাদেশে এই কম্পন রেকর্ড করা হয়েছে ৫.৫। শোনা যাচ্ছে, ভুমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা। নদিয়া থেকে শুরু করে হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, সুন্দবরন তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে।

আফটার শকের আশঙ্কা

বিগত ১৪ দিনের মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ। আগামী কয়েক ঘন্টায় আফটার শক অনুভূত হতে পারে বলে পূর্বাভাস জারি করে জানানো হয়েছে। অনেক অফিসের কর্মীরা ভূমিকম্পের তীব্রতা টের পাওয়ার সাথে সাথে তাদের অফিস খালি করে খোলা জায়গায় জড়ো হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের পরে খোলা জায়গায় লোকজন জড়ো হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলার টাকি থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে, যার কারণে সীমান্তবর্তী এলাকা এবং কলকাতায় কম্পন খুব তীব্রভাবে অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

google button