মার্চ পড়তেই চড়বে পারদ, ঘামে ভিজবে গা! আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে গত সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল গোটা রাজ্য। যার ফলে ভোর এবং রাতের দিকে ঠান্ডার আমেজ ছিল দক্ষিণবঙ্গে। খানিক স্বস্তি পেয়েছিল সকলে কিন্তু এবার সেই আমেজই ধীরে ধীরে মিলিয়ে যেতে চলেছে। কারণ আলিপুর আবহাওয়া দফতর বলছে, দোলের সময় শীতের অনুভূতি (Weather Tomorrow) তেমন থাকবে না। তবে উত্তরবঙ্গে আর কয়েক দিন থাকবে ঠান্ডার আমেজ। রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। অপরদিকে আগামী সোমবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। যদিও এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতার সহ গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। এতদিন যেটুকু দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় ছিল এখন সেই আমেজ টুকুও মিলবে না। কারণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে তাপমাত্রার হেরফের হবে না। মঙ্গলবার, দোলের দিন শীতের অনুভূতি তেমন থাকবে না দক্ষিণবঙ্গে। অর্থাৎ গরমের মেজাজ মার্চের শুরু থেকেই মিলতে চলেছে।

আরও পড়ুন: সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যাবে ২ লক্ষ কোটি! সার ভর্তুকির নিয়মে বদল আনছে সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। কিন্তু তার পরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে আগামীকাল, রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিঙের পাহাড়ে তুষারপাতের পূর্বভাস রয়েছে। ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট।

google button