যে কারণে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত

Published:

India Vs West Indies T20 World Cup match prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের শুরুতে হারলেও জিম্বাবুয়েকে 72 রানের বিরাট ব্যবধানে হারিয়ে জয় ফিরেছে ভারত। কিন্তু তা হলেও আগামী রবিবার বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (India Vs West Indies)। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারলে তবেই সেমিফাইনালে পা রাখতে পারবেন সূর্যকুমার যাদবরা। অন্যথায় এবারের মতো বিদায় নিতে হবে মেইন ইন ব্লুকে। তাই ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে যেমন নজর দিতে হবে তেমনই ফিল্ডিংয়েও ভুল করা চলবে না। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হলে বোলিং এ বিশেষভাবে নজর দিতে হবে। অন্যথায় ইডেন গার্ডেন্সে পরাজয়ের মুখোমুখি হতে পারে তারা।

যে কারণে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে ধেরিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে সেই ব্যর্থতা কাটিয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। অভিষেক শর্মা থেকে শুরু করে তিলক বর্মা, এমনকি হার্দিক পান্ডিয়াও ব্যাটে রান পেয়েছিলেন। যা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রবিবারের ম্যাচে ভারতকে ধরে ধরে এগোতে হবে। এদিন টিম ইন্ডিয়ার দু একজন প্লেয়ারকে টিকে থেকে রান করতে হবে। তবেই জয়ের মুখ দেখতে পারে ভারত।

গত ম্যাচে ব্যাট হাতে ভারতকে ঝকঝকে ক্রিকেট খেলতে দেখা গেলেও বল হাতে জিম্বাবুয়েকে সে অর্থে ঠেকাতে পারেননি বরুণ চক্রবর্তীরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচেও প্রচুর রান দিয়েছিলেন ভারতের বোলাররা। জিম্বাবুয়ে বাহিনীর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এদিন মাত্র এক উইকেট নিতে গিয়ে 46 রান দিয়েছেন শিবম দুবে। অন্যদিকে গত দুই ম্যাচে পুরনো বরুণ চক্রবর্তীকে দেখা যায়নি। তিনিও জিম্বাবুয়ের বিরুদ্ধে এক উইকেট নিয়ে চার ওভারে 35 রান খরচ করেছেন। টিম ইন্ডিয়ার বোলারদের এই দুর্বলতার কারণেই 184 রান পর্যন্ত তুলতে পেরেছিল জিম্বাবুয়ে। এদিনের ম্যাচে প্রতি মুহুর্তে ভারতীয় বোলারদের ব্যর্থতা একেবারে ছবি হয়ে উঠছিল।

অবশ্যই পড়ুন: কাঁধে করে এল বাহন, গ্রামে প্রথমবার চলবে গাড়ি, বেজায় খুশি চুনাভাটির বাসিন্দারা

তাই বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বোলাররা যদি ওয়েস্ট ইন্ডিজের মধ্যেও শক্তিশালী দলের বিরুদ্ধেও এমন পারফর্ম করেন সেক্ষেত্রে জাতীয় দলের পরাজয় কেউ আটকাতে পারবে না। এর অন্যতম কারণ গত ম্যাচে প্রোটিয়াদের সামনে 83 রানে 7 উইকেট থেকে 176 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাজেই এই দলটা জেতার জন্য যে নিজেদের সর্বস্ব ঢেলে দেয় সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ফলে, রবিবারের ম্যাচে ভারতীয় বোলিং বিভাগ একটু ভুল করলেই ইডেনে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে ভারতকে।

google button