হয়েছে ক্যান্সার, এখন কেমন আছেন রিঙ্কু সিংয়ের বাবা? মিলল আপডেট

Published:

Rinku Singh Father Health Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভরা বিশ্বকাপের মাঝে হঠাৎ দল ছেড়ে বাড়িতে ফিরেছিলেন রিঙ্কু সিং। পরে জানা যায়, বাবার শারীরিক অসুস্থতার (Rinku Singh Father Health Update) কারণেই তড়িঘড়ি নিজের দেশের বাড়িতে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটার। তাতে উদ্বেগ বেড়েছিল টিম ইন্ডিয়ার। যদিও আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যাতেই জিম্বাবুয়ের ম্যাচে নামতে পারেন এই দাপুটে ফিনিশার। আর সেই হাই ভোল্টেজ ম্যাচের আগেই রিঙ্কুর বাবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এখন কেমন আছেন রিঙ্কু সিংয়ের বাবা?

প্রথমেই বলে রাখি, রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিং গত বছর অর্থাৎ 2025 সাল থেকেই মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। জানা গিয়েছে, স্টেজ 4 লিভার ক্যান্সারে ভুগছেন ভারতীয় তারকার বাবা। মাঝে শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় গ্রেটার নয়ডার হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন নাইট তারকার বাবা। সদ্য হাসপাতাল কর্তৃপক্ষ রিঙ্কুর বাবার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন আপডেট দিয়েছে।

ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, রিঙ্কু সিংয়ের জন্মদাতা এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে! জানা গিয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের বাবাকে ক্রমাগত রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হচ্ছে। এক কথায় বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতীয় তারকা রিঙ্কুর বাবা। যদিও চিকিৎসক সূত্রে খবর, তাঁরা নিজেদের সাধ্যমত চেষ্টা করছেন যাতে রিঙ্কুর বাবাকে ডেঞ্জার থেকে বের করে নিয়ে আসা যায়। তবে পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছে।

অবশ্যই পড়ুন: সমর্থকদের জন্যই এবার বড়সড় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, আজ সুপার এইটের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারতীয় দল। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এই ম্যাচে হয়তো উপস্থিত থাকতে পারবেন না রিঙ্কু। তবে সেই জল্পনাকে মিথ্যা প্রমাণিত করে বুধবারই চেন্নাইয়ে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আজ ভারতের হয়ে প্রতিনিধিত্বও করবেন রিঙ্কু।

google button