বিচ্ছেদের পরেও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী, সন্তানকে ৪ কোটির ল্যান্ড রোভার উপহার হার্দিকের

Published:

Hardik Pandya gifted 4 Crore Land rover defender car to ex wife and son

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিবাহ বিচ্ছেদের পর একটা দীর্ঘ সময় একাকিত্বের জীবন কাটিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যদিও প্রাক্তন স্ত্রীয়ের সাথে চলার পথ আলাদা হলেও প্রায়শই ছেলে অগস্ত্যর সাথে দেখা যায় ভারতীয় তারকাকে। কখনও ছেলের সাথে খুনসুটিতে মেতে থাকেন হার্দিক, কখনও দেখা যায় বাবার অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়েছেন অগস্ত্য নিজেই। যদিও সাম্প্রতিক সময় ব্যক্তিগত জীবনে বিশেষ মনোযোগী হয়েছেন পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় বান্ধবী বলা ভাল প্রেমিকার সাথে নানান রঙিন মুহূর্তের ছবি শেয়ার করেন ভারতীয় ক্রিকেটার। তবে এসবের মধ্যেও নিজের প্রাক্তন স্ত্রী এবং সন্তানের প্রতি দায়িত্ব পালনে একটুও কমতি রাখছেন না হার্দিক। জানা যাচ্ছে, নিজের প্রাক্তন স্ত্রী নাতাশা এবং ছেলেকে সম্প্রতি 4 কোটি টাকার একটি SUV ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে 4 কোটির উপহার দিলেন হার্দিক

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া নিজের প্রাক্তন স্ত্রী নাতাশা এবং ছেলের জন্য বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডারটি আগে থেকেই বুক করে রেখেছিলেন। পরবর্তীতে সেই গাড়ি ডেলিভারি নিতে যান হার্দিক পান্ডিয়ার প্রাক্তন শ্রী নাতাশা। সঙ্গে ছিলেন খুদে অগস্ত্যও। মুম্বইয়ের এক ডিলার সোশাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করে গোটা বিষয়টি জানিয়েছেন। সমাজ মাধ্যমে পোস্ট হওয়া ভিডিও এবং ছবিগুলির সাথে সাথে তার ক্যাপশনে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তাদের থেকে এই ডিফেন্ডারটি কিনেছেন।

ওই পোস্টে স্পষ্ট করে জানানো হয়, হার্দিক পান্ডিয়ার বুক করা ডিফেন্ডার গাড়িটি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারের ছেলে অগস্ত্য এবং প্রাক্তন শ্রী নাতাশাকে হ্যান্ডওভার করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িটি হার্দিক পান্ডিয়ার নিজের নামে নয় বরং ছেলে এবং নাতাশার নামে কিনেছিলেন। এদিকে বিচ্ছেদের পরেও নিজের প্রাক্তন স্ত্রী এবং ছেলের প্রতি হার্দিক পান্ডিয়ার যে ভালবাসা, সর্বোপরি শ্রদ্ধা এবং দায়িত্ব প্রতিফলিত হয়েছে তা দেখে আপ্লুত নেট নাগরিকরা। হার্দিকের এমন পদক্ষেপে ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ গোটা নেট মহল।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: এক ঘণ্টারও কমে পৌঁছে যান দিল্লি, চালু হয়ে গেল ভারতের দ্রুততম মেট্রো

উল্লেখ্য, সম্প্রতি চোট কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার কাঁধ তিনি। একা ব্যাট হাতে এখনও পর্যন্ত সে অর্থে জ্বলে উঠতে না পারলেও ভক্তদের আশা বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলিতে নিজের জাত চেনাবেন হার্দিক। যদিও আজ পর্যন্ত গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন পান্ডিয়া। ব্যাট হাতে দলকে সঙ্গ দেওয়ার পাশাপাশি তুলেছেন উইকেটও।

google button