পাকিস্তানের আবদারে ভারতের ম্যাপ থেকে PoK-কে মুছে ফেলল আমেরিকা

Published:

Pakistan–United States Relations

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের সঙ্গে যেন প্রেমে হাবুডুবু খাচ্ছে আমেরিকা! এবার ভারতের থেকে পাক অধিকৃত কাশ্মীরকে মুছে দিল ট্রাম্প প্রশাসন (Pakistan–United States Relations)। সম্প্রতি PoK-কে ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রে প্রকাশ করেছিল তারা। তবে চারদিনের মাথায় সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতের মানচিত্র প্রকাশের পর আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিল। আর তাদের অসন্তোষের পরেই হয়তো ট্রাম্প প্রশাসন এই বড়সড় পদক্ষেপ নিয়েছে।

ভারতের থেকে সরানো হল PoK-কে

আসলে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। তবে গত ৭ ফেব্রুয়ারি ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন একটি মানচিত্র প্রকাশ করেছিল। আর সেখানে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাঁই চিনকে যুক্ত করা হয়েছিল। বাণিজ্য দফতরের তরফ থেকে প্রকাশিত ওই ম্যাপে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়। আর পাকিস্তানের অবৈধ দখল করা পাক অধিকৃত কাশ্মীরও সেখানে যুক্ত ছিল। তবে এর আগে যতবার আমেরিকার তরফ থেকে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে, ততবারই পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের বহির্ভূত অংশ হিসেবে দেখানো হয়।

তবে দিল্লি বারবার স্পষ্ট জানিয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। এমনকি আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সম্পূর্ণ ম্যাপ প্রকাশকে দিল্লি কূটনৈতিকভাবে সাফল্য হিসেবে দেখছিল। অনেকেই দাবি করছিল, পাকিস্তান হয়তো আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে। কিন্তু আমেরিকা তাদেরকে পাত্তা দিচ্ছে না। তবে সেই ভাবনা কার্যত ধুলিস্যাৎ করল আমেরিকা। দেখা যাচ্ছে, পাকিস্তানের ইচ্ছাতেই মানচিত্র থেকে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে মুছে ফেলেছে তারা। মোদ্দা কথা, পাকিস্তানের সঙ্গে আমেরিকা সম্পর্ক যে আরও জবরদস্ত করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: লিখেছিল গান্ধীজীর প্রবন্ধ, খুশি হয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কমিয়ে ১২ বছর করল আদালত

এমনকি পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় ওই ম্যাপ দেখতে পেয়ে মার্কিন আধিকারিকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ওরা বুঝতে পারে যে ওই মানচিত্রটা ভুল। তারপরেই আবার সংশোধন করা হয়। রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইট থেকে সঠিক ম্যাপ পাওয়া যাবে সেটাও আমরা জানিয়ে দিই। সমস্ত আবেদন মেনে আমেরিকা এই সংশোধনের পথে হেঁটেছে।

আরও Donald Trump POK
google button